Skip to main content

ক্ষুধার্ত - তৃপ্ত

যখন আমরা রোজা রাখি, সারাদিন না খেয়ে থেকে খাবারের প্রতি অনেক টান জন্ম নেয়, আলাদা একটা স্পেশাল ভালোবাসা অনুভব করি । এত কষ্ট / ক্ষুধা অনুভব হয় যে মাথায় হরেক রকম খাবার ঘুরপাক খেতে থাকে । মনে হয় অনেক অনেক রকমের খাবার খেয়ে সাবার করে দিতে পারবো । আদতে আসলে ততটা ক্ষুধা লাগেনা যতটা ক্ষুধার্ত আমার গাযার ভাই বোনেরা, যতটা একজন দরিদ্র পরিবার অর্থের অভাবে কষ্টে দিনানিপাত করে ।

যখনি সন্ধায় ইফতারির সময় খাবার খাই, কিছু খাবার খাওয়ার পর ই তৃপ্ত হয়ে যাই, আরো বেশি করে খেতে গেলে পরে অনেকটা সময় অস্বস্তি অনুভব হয় । মনে হয় কেন খেলাম বেশি খাবার ।

দুনিয়ার জীবনটাও একই প্যাটার্ন অনুসরন করতে দেখা যায় । এখানে আমরা কিছু সময়ের জন্য এসেছি ইবাদত বন্দেগি করতে, তাই এই সময়টা এভাবেই কাটানো উত্তম, দুনিয়ার বিভিন্ন বিষয়ে ডিস্ট্রেক্টেক হওয়া চলবেনা । হে মু'মিন, পথ হারাইওনা ।